সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনাভাইরাসে বাড়ছে প্রাণহানির সংখ্যা

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১.১৮ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন ধরন (স্ট্রেইন)। অন্যদিকে বিশ্বের বেশ কিছু দেশে চলছে করোনা ভাইরাসের গণটিকাদান। টিকাদানের মধ্যে ফের লাফিয়ে বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা।

বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও ১৩ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

আগের দিন এই সংখ্যা ছিল ৯ হাজার ২৯৫ জন। এর আগে ২৭ ডিসেম্বর মারা যান ৭ হাজার ৩২১ জন। করোনা ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৯৪ জন মারা যান ১৬ ডিসেম্বর।

করোনায় বৈশ্বিক মৃত্যু ১৭ লাখ সাড়ে ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ ১২ হাজারের মতো শনাক্তে মোট সংক্রমণ ৮ কোটি ২৩ লাখ ২৭ হাজারে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে লাফিয়ে বেড়েছে মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৯৭২ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১ লাখ ৯৫ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজারে।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন করে ৫৩ হাজার ১৩৫ আক্রান্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৮৩ হাজারে। আরও ৪১৪ মৃত্যুতে মোট মৃত্যু সাড়ে ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com