সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় নির্জন বিল থেকে মহিলার মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৭.৪৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ‘তুলাগাও-সাবের পুকুরপাড় বিল’ থেকে হাসনেয়ারা বেগম ওরফে হাসু বেগম (৪৫) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শনিবার বেলা ২টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. মাহববুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করেন।

হাসনেয়ারা বেগম ওরফে হাসু বেগম সাবেরপুকুরপাড় গ্রামের আবুল হাসেম’র প্রথম স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুলাগাঁও গ্রামের এক কৃষক গরুর ঘাষ কাটতে যেয়ে ‘তুলাগাও-সাবের পুকুরপাড় বিল’র মদীনা মাছের প্রজেক্টের উত্তর পূর্ব কোনে নির্জন বিলের মধ্যে একটি কচুরি ফেনার স্তুুপের উপর মৃত: অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় মৃতার পায়ে স্পন্সের জুতা ও বুকের উপর একটি চটের ব্যাগ ছিল, পাশেই এক টুকরু কিছু একটা লেখা কাগজ ও একটি পানি খাওয়ার মগ পড়ে ছিল।

মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও কানের পাশে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ছোরত হাল রিপোর্ট তৈরীর সময় তার শরীরে কেরির টেবলেটের গন্ধ পেয়েছেন, তবে প্রাথমিক ভাবে কোন কারনে কেরির টেবলেট খেয়ে আত্মহত্যা করছেন বলে ধারনা করা হলেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পূর্বে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি উপ-পরিদর্শক (এস,আই) মো. মাহববুর রহমান ।

নিহতার মরদেহ নিজ বাড়ি থেকে প্রায় ৩শত থেকে সাড়ে ৩শত মিটার দূরে বিলের জনমানবহীন নির্জন জায়গায় পড়ে ছিল। নিহতার বড় মেয়ে সেলিনা আক্তার জানান, তার পিতা আবুল হাসেম প্রায় ১৫/১৬ বছর পূর্বে সিলেট সদর উপজেলায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালিয়ে জীবীকা নির্বাহ করে আসছিলেন। প্রায় ১২ বছর পূর্বে ওখানেই তিনি আরো একটি বিয়ে করেন। এ নিয়ে তার মায়ের সাথে পারিবারিক কলহ ছিল। সেলিনা আরো জানান, তার ৪ভাইকেও তার বাবা সিলেট নিয়ে যান।

সেলিনার বিয়ে হয়ে গেলে তার মা’ বাড়িতে একাই থাকতেন। ভাইদের উপার্জি অর্থেই তার মায়ের ভরন পোষন চলত। নিহতার প্রতিবেশী রাজ মিস্ত্রী সুলতান আহমেদ’র স্ত্রী তাছলিমা বেগম জানান, নিহত হাসু বিবি সম্পর্কে আমার চাচি, নিরিবিলি মানুষ ছিলেন, গতকাল বিকেলের পর তাকে আর দেখিনি। ঘরে তালা লাগানো, ওনার গলার একটি রুপার চেইন এবং কানে রিং ছিল। আজ শুনেছি তার সাথে ওই গলার চেইন ও কানের দুল নেই।

ওনার ছেলেরা পাশ^বর্তী ফজলের দোকান থেকে প্রয়োজনীয় টাকা ও খাদ্য সামগ্রী নেয়ার ব্যবস্থা করে যান। মাস শেষে বিকাশে টাকা পাঠাতেন। সুলতানপুর ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম জানান, আবুল হাসেম’র প্রথম স্ত্রীর গর্ভে ১ কণ্যা ও ৪ পুত্র এবং বর্তমান দ্বিতীয় সংসারে ১পুত্র ও ১কণ্যা সন্তান রয়েছেন।

পূর্বের সংসারের ৪পুত্র সিলেটে নিয়ে যান। ওখানে ২ছেলে সুমন(২২) ও সোহেল(১৮) বিয়ে করে আলাদা বাসায় থাকেন। জসীম(১৬) ও চানমিয়া(৮) তাদের পিতার সাথে থাকেন। মামলার বিষয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. মাহববুর রহমান জানান, বিষয়টি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা অথবা হত্যা এ বিষয়ে ময়না তদন্তের রিপোর্ট আসার পূর্বে নিশ্চিতভাবে কিছু বলা যাবেনা। তবে ইউডি মামলা প্রক্রিয়াধিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com