মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ:সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০.২১ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ।’ আজ নিজের সরকারি বাসভবনে তিনি এ কথা জানান। তিনি এ সময় খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরূহে রূপান্তরিত হয়না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।
দলমত নির্বিশেষে অংশীজনদের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু সরকারি দলের জন্য নয়। সরকার-বিরোধী সবাইকে নিয়ে গণতন্ত্র। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অনস্বীকার্য।
দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হচ্ছে না।
এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উসকানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শীত জেঁকে বসেছে। আবহাওয়াবিদগণ জানিয়েছেন যে, শিগগিরই শৈত্যপ্রবাহ শুরু হবে। তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com