সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বুলেট ট্রেন নয়, টিকা ফ্রি চাই : মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০.১৩ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ প্রণোদনার নামে প্রতারণা পেয়েছে, এখন বুলেট ট্রেন নয়, টিকা ফ্রি চাই। ২৫ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত ‘করোনায় টেস্ট-টিকা বাণিজ্য বন্ধ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিশে^র অন্যান্য দেশের মত স্বাস্থ্যমন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বহিস্কার ও করোনার টেস্ট-টিকা ফ্রি করতে হবে। যদি দেশের মানুষকে করোনার মত এই মহামারিতে সরকার প্রণোদনা দিতে না পারে, টিকা ফ্রি দিতে না পারে, টেস্টটাও ফ্রি করতে না পারে তো সরকার জনগনের কি দরকার?

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব প্রকৌশলী লিলি চৌধুরী, স্মৃতি রাণী দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং, জাতীয় শিক্ষাধারা ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হক হাসিব প্রমুখ বক্তব্য রাখেন। এরপর শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com