সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ট্রাম্প কভিড ১৯ সহায়তা প্রস্তাবে স্বাক্ষর করবেন না বলে হুমকি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ২.৪০ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন যে তিনি কংগ্রেস অনুমোদিত বর্ষ শেষের বিশাল অর্থ প্রস্তাবে সই করবেন না যার মধ্যে রয়েছে করোনাভাইরাসের সাহায্য বাবদ নব্বই হাজার কোটি ডলার এবং ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খরচ বাবদ চৌদ্দ লক্ষ কোটি ডলার। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বিভিন্ন কর্মসূচীতে, তাঁর কথায় অপব্যয় বলে অভিহিত করেন যেমন মিশরকে সামরিক সাহায্য প্রদান , জাদুঘরের জন্য অর্থায়ন এবং কৃষিক্ষেত্রে ও বন্য প্রাণী সংরক্ষণ প্রচেষ্টায় অর্থায়ন। তিনি সুনির্দিষ্ট ভাবে আপত্তি জানিয়েছেন করোনাভাইরাস ত্রাণ কার্যক্রমের অর্থায়ন সম্পর্কে যেখানে তিনি বলছেন যে ক্ষুদ্র ব্যবসা খাতে অপর্যাপ্ত অর্থ দেয়ার কথা বলা হয়েছে অথচ তারা এই মহামারির সময়ে দূর্ভোগের শিকার হয়েছে ।

তা ছাড়া ব্যক্তিদের সরাসরি দেয় অর্থের পরিমাণও পর্যাপ্ত নয় বলে তিনি উল্লেখ করেন। যে প্রস্তাব কংগ্রেসে বিপুল ভোটে পাশ করা হয় তাতে অধিকাংশ ক্ষেত্রে মাথা পিছু ছয় শ ‘ ডলার করে দেয়া হবে যা মার্চ মাসে দেয়া ত্রাণ প্যাকেজের অর্ধেক। ট্রাম্প বলছেন এই অর্থ এই বার মাথাপিছু দু হাজার ডলার হওয়া উচিত। ট্রাম্প আরও বলেন, “ আমি কংগ্রেসকে বলছি এই আইনে ব্যক্ত অপ্রয়োজনীয় অপব্যয় বাদ দিয়ে আমাকে যথার্থ প্রস্তাব পাঠাতে , নইলে আগামি প্রশাসনকে কভিড ১৯ প্যাকেজ প্রদান করতে হবে”।

ডেমক্র্যাটরা করোনাভাইরাস ত্রাণ প্যাকেজে আরও অর্থ প্রদান করার পক্ষে ছিলেন কিন্তু রিপাবলিকানরা তা মানতে চাননি। ট্রাম্পের ভিডিও বার্তার জবাবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলসি আরও অর্থ প্রদানের বিষয়ের উপর ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রিপাবলিকানরা সরাসরি চেকে এই বর্ধিত অর্থ প্রদানের বিষয়ে আপত্তি জানিয়ে এসেছেন তবে অবশেষে প্রেসিডেন্ট যখন মাথাপিছু দু হাজার ডলার করে দিতে রাজি হয়েছেন , ডেমক্র্যাটরা সর্ব সম্মতিক্রমের বিষয়টিকে এ সপ্তায় কংগ্রেসে উত্থাপনের জন্য প্রস্তুত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com