সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১.২১ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শনিবার রাতে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে কবির আহমদ (৫০) নামে একজনকে আটক করে বিজিবি।পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি এলাকায় পাহাড়ে অভিযান চালায় বিজিবি ১১ ব্যাটেলিয়নের সদস্যেরা ।

একটি আস্তানা থেকে পাঁচটি দেশি এলজি রাইফেল উদ্ধার করেছে  পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কবির আহমদ নামে একজনকে আটক করেছে বিজিবি। তার বাড়ি বেতেরঝিরি এলাকায়।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ জানান, দোছড়ির দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বন্দুকগুলো উদ্ধার করা হয়।

এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠ পাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com