সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রবল তুষারপাতের কবলে জাপান

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১.১২ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

প্রবল তুষারপাতের কবলে জাপান। বুধবার থেকে টানা তুষারঝড় চলছে দেশের উত্তর-পশ্চিমাংশে। কোথাও কোথাও সাড়ে ৬ ফুট পুরু বরফ জমে গিয়েছে রাস্তার উপরে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টোকিয়ো থেকে নিগাতা যাওয়ার সংযোগকারী কানেৎসু এক্সপ্রেসওয়েতে তুষারঝড়ের জেরে বুধবার থেকে ই আটকে রয়েছে এক হাজারেরও বেশি গাড়ি। তার মধ্যেই রাত কাটাতে হচ্ছে যাত্রীদের। তাঁদের পাশে দাঁড়িয়েছে জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস। যাত্রীদের খাবার, কম্বল পৌঁছে দিচ্ছে তারা।

জাপানের আবহাওয়া দফতর আগেই সতর্কবার্তা দিয়েছিল শুক্রবার পর্যন্ত ভারী তুষারপাত হবে। কোথাও কোথাও তুষারধসও নামতে পারে। সংবাদ সংস্থা এনএইচকে সূত্রে খবর, গত তিন দিনে সবচেয়ে বেশই তুষারপাত হয়েছে নিগাতা এবং গুনমাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিদ্যুৎস‌ংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ১০ হাজারেরও বেশি বাড়িতে। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় সরকার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com