মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বড়দিন যত এগিয়ে আসছে করোনা নিয়ে কড়াকড়ি বাড়ছে ব্রিটেনে

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১১.০৯ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

করোনা নিয়ে কড়াকড়ি বাড়ছে ব্রিটেনে বড়দিন যত এগিয়ে আসছে। কয়েক কোটি মানুষ কার্যত ‘গৃহবন্দি’। পাব, রেস্তরাঁ, কাফে বন্ধ। কোথাও ছ’জনের বেশি জড়ো হলেই শাস্তি। ব্রিটেনে টিকা দেওয়া শুরু হয়ে গেলেও এতটা কড়াকড়ির একমাত্র কারণ— মৃত্যুর হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া, রোগীর ভাড়ে হাসপাতালগুলোর অবস্থা  সঙ্গীন। সংক্রমণ কমাতে তাই বাধ্য উৎসবের দিনেও তালাবন্দি দেশ।

গত শনিবার থেকে ‘থ্রি-টিয়ার’ নিষেধাজ্ঞা জারি হয়েছে ইংল্যান্ডে। ৩ কোটি ৮০ লক্ষ ইংল্যান্ডবাসী কড়া নিয়মের আওতায় নজরবন্দি। ২৬ ডিসেম্বর থেকে ছ’সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে নর্দার্ন ইংল্যান্ড প্রশাসন। ২৮ ডিসেম্বর থেকে লকডাউন শুরু হবে ওয়েলেসে। কবে শেষ হবে সেই লকডাউন, তা জানানো হয়নি।

শুধু জানানো হয়েছে, ৩ সপ্তাহ অন্তর পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুলগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে, একেবারে নতুন বছরে প্রতিষ্ঠান খুলবে। পর্যায়ক্রমে পড়ুয়াদের আসতে বলা হবে স্কুলে। যারা স্কুলে আসবে, প্রতি দিন তাদের করোনা-টেস্ট হবে। কাফে-রেস্তরাঁ থেকে অন্যান্য বিপনী, উৎসবের মুখে সব ব্যবসাই মুখ থুবড়ে পড়েছে। পর্যটনও প্রায় বন্ধ। বিশেষজ্ঞেরা বলছেন, গত দশ বছরে ব্যবসা-বাণিজ্যে এত ক্ষতি দেখেনি কেউ।

এ অবস্থায় খানিকটা স্পষ্ট, উৎসবের মরসুম এ বারে বর্ণহীনই কাটবে। বছরের এই সময়টা সকলেই পরিবারের সঙ্গে কাটান। কিন্তু তাতেও নিষেধ করছে প্রশাসন। এ বছর প্রবীণ আত্মীয়-পরিজনেদের সঙ্গে দেখা-সাক্ষাৎ কিংবা কোনও রকম গেট-টুগেদার না-করার পরামর্শ দিচ্ছে সরকার। এ-ও বলা হয়েছে, সর্বোচ্চ তিনটি পরিবার পাঁচ দিনের জন্য এক জায়গায় জড়ো হতে পারে। কিন্তু তাতে যে ঝুঁকি রয়েছে, সেই দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
আসন্ন বড়দিনের অনুষ্ঠান নিয়ে তাই চিন্তিত প্রশাসন। বিশেষ করে, সংক্রমণ যখন ১ কোটি ৭৬ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু ৩ লক্ষ ১৮ হাজারের কাছাকাছি। ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি সরকার মডার্নার তৈরি ভ্যাকসিন নিয়েও ভাবছে। ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর কমিশনার স্টিফেন হান বৃহস্পতিবার জানিয়েছেন, মডার্নার কোভিড টিকাকেও জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছেন তাঁরা। এফডিএ-র তৈরি নিরপেক্ষ উপদেষ্টা কমিটি এ বিষয়ে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। ট্রাম্প অবশ্য এফডিএ-র ঘোষণার আগেই টুইট করে জানিয়ে দিয়েছেন— ‘মডার্নার টিকা অনুমোদিত। শীঘ্রই গণটিকাকরণ শুরু হবে দেশ জুড়ে।’প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে সতর্ক করেছেন, ২৩ থেকে ২৭ ডিসেম্বর কোনও বড়সড় প্ল্যান করবেন না। বরং যতটা সম্ভব লোকজনের সঙ্গে দেখাসাক্ষাৎ কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। ছোট করে বড়দিনের অনুষ্ঠান পালন করতে বলছেন বরিস। তাঁর কথায়, ‘লিটল ক্রিসমাস’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com