সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা শুরু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১.১২ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ থেকে দুইদিনের জোড় ইজতেমা শুরু হলো। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।আগামীকাল শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
জোড় ইজতেমার সকল প্রস্ততি গতকাল সম্পন্ন করেছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম বাসসকে জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আজ সকাল ১০টা থেকে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন। এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। আজ থেকে দুইদিনের জোড় ইজতেমা শুরু হলো। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।আগামীকাল শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
জোড় ইজতেমার সকল প্রস্ততি গতকাল সম্পন্ন করেছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম বাসসকে জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আজ সকাল ১০টা থেকে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন। এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com