সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মেঘনায় ডাকাত-কোস্টগার্ড গোলাগুলি : কন্টিজেন্ট কমান্ডার আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৫.১৫ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দস্যুদের হামলায় কমলনগর কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমান আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডও গুলি ছুঁড়ার খবর পাওয়া গেছে। তবে ডাকাত দলের কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দু’টি ধারালো বগি দা উদ্ধার করা হয়; তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকালে উপজেলার মতিরহাটের উত্তর-পশ্চিম মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘনা নদীর জেলে ও স্থানীয়রা জানায়, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১০/১২জনরে একদল ডাকাত একটি জেলে নৌকার মাছ, জাল ও টাকা নিয়ে যায়, খবর পেয়ে কোস্টকার্ড তাদের ধরতে ধাওয়া করে। এসময় দস্যুরা কোস্টগার্ডের ওপর গুলি চালায় ও ইট-পাথর নিক্ষেপ করে।

আতরক্ষায় কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। এসময় কন্ডিজেন্ট কমান্ডার ছোড়া ইটের আঘাতে আহত হন। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে খালে ঢুকে নৌকা রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা আহত কমান্ডারকে হাসপাতালে নিয়ে যায়। আহত কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধিক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কমলনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকলল্পনা কর্মর্কতা ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, আহত কোস্টগার্ড কমান্ডারের কপালে জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com