সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জো বাইডেনের অভিষেকের সময়ে স্বাস্থ্যবিধি মনে চলার আহ্বান

  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৫.৩৮ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান বিষয়ক কমিটি অভিষেকের সময়ে জন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। কমিটি একটি বিবৃতিতে বলেছে যে তারা অভিষেক বিষয়ক কংগ্রেসের সম্মিলত কমিটির সঙ্গে সম্পৃক্ততা রেখে চলেছে যাতে এটা নিশ্চিত করা যায় এই অভিষেক আমেরিকার পবিত্র ঐতিহ্য বজায় রেখে এবং ঐতিহ্যকে সম্মান প্রদর্শন করে অনুষ্ঠিত হোক ঠিক তেমনি যাতে আমেরিকানদের নিরাপদে রাখা যায় এবং কভিড ১৯ ‘এর সংক্রমণ রোধ করা যায়।

কমিটি বলেছে ২০ শে জানুয়ারী বাইডেন এবং কামালা হ্যারিস, কঠোর স্বাস্থ্য ও সুরক্ষার নিয়ম মেনে চলে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে শপথ গ্রহণ করবেন এবং তার পর পরই বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভাষণ দেবেন। এতে বলা হয়েছে এই অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত হবে এবং সাধারণত এর পর যে শোভাযাত্রা হয় সেটা কেবল কল্পনায় রাখতে হবে। এই কমিটি আমেরিকানদের বাড়িতে বসেই অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে বলেছে। এই কমিটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড ডেভিড কেসলার বলেছেন, “এই মহামারি গোটা দেশে জনস্বাস্থ্যের উপর প্রতিকুল প্রভাব ফেলেছে । আমরা সকল আমেরিকানকে নিজেদের সুরক্ষিত রাখতে, পরিবার, বন্ধু এবং গোটা সমাজকে সুরক্ষিত রাখতে বাড়িতে বসেই এই অভিষেকে অংশ নিতে বলছি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিতর বিষয়টি এখনও অনিশ্চিত ।ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল পাল্টানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । সম্প্রতি ফক্স নিউজে দেয়া এক সাক্ষাত্কারে যখন তাঁকে জিজ্ঞেষ করা হয় যে তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন কীনা, তখন তিনি বলেন, “ আমি এ নিয়ে কোন কথা বলতে চাই না”।

এ দিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র কভিড ১৯ সংক্রমণের শীর্ষে রয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বে যে সাত কোটি তিরিশ লক্ষ লোক করোনায় সংক্রমিত হয়েছে তার মধ্যে এক কোটি ৬৫ লক্ষ লোক সংক্রমিত হয়েছে কেবল মাত্র যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে মারা গেছে তিন লক্ষ একহাজার দু শ ‘ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com