সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতিগতভাবে আমরা এখনো সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি :মেয়র তাপস

  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১.৫২ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

আজ মহান বিজয়ের এই দিনে জাতিগতভাবে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।বিজয় দিবসের প্রথম প্রহরে আজ বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ডিএসসিসির মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।তাপস বলেন, জাতিগতভাবে আমরা এখনো সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি।

তাই বিজয়ের এই দিনে সব সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে আমাদেরকে নতুন করে প্রত্যয় নিতে হবে।’শেখ ফজলে নূর তাপস আরো বলেন, ‘যতদিন না পর্যন্ত এই দেশ থেকে সব সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা যায়, আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।ডিএসসিসি মেয়র তাপস আরো বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু এখনো সেই সংগ্রামের বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি যারা ছিল, তারা এখনো রয়েছ।

তাদের এখনো পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি।’‘তবে আমরা দীর্ঘ ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি। যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করতে পেরেছি,’ বলেন তাপস।দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘এই দিনটি আমাদের গর্বের দিন, এই দিনটি আমাদের আনন্দের দিন। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে।ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সঙ্গে সঙ্গে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি।

বিজয়ের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সব শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ধানমণ্ডি-৩২ নম্বরে এবং নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com