সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা সেজেছে লাল সবুজসহ নানা আলোয়

  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ১২.৪৫ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

দৃষ্টিনন্দন আলো। নাম স্কাই ব্রেকার। আলোটি কখনো ওপরে উঠছে। কখনো-বা নিচে নামছে। এর ফাঁকে স্কাই ব্রেকার উৎসুক মানুষের দৃষ্টি কাড়ছে।দৃষ্টির নজর যখন সংসদ ভবনে, তখন চোখ আটকে যাবে লাল-সবুজের ঝিলমিল করে জ্বলে ওঠা আলোতে। পুরো জাতীয় সংসদ ভবন ঘিরে এক মনোমুগ্ধকর পরিবেশ। এই দৃশ্য আজ মঙ্গলবার রাতের।

এই দৃশ্য ধারণে ব্যস্ত অনেকেই। কেউ সেলফি তুলছেন। কেউ তুলছেন সংসদ ভবনের ঝিকমিক করা দৃশ্যের।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকী উপলক্ষে লাল, সবুজসহ নানা আলোয় সেজেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। জাতীয় সংসদ ভবন, সরকারি বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে। আলোকিত রাজধানী দেখতে আজ মঙ্গলবার রাতে ঘর ছেড়ে বের হয়ে আসেন অনেকে। বিজয়ের আনন্দে মেতে ওঠেন তারা।মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকী উপলক্ষে লাল, সবুজসহ নানা আলোয় সেজেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। জাতীয় সংসদ ভবন, সরকারি বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে। আলোকিত রাজধানী দেখতে মঙ্গলবার রাতে ঘর ছেড়ে বের হয়ে আসেন অনেকে।সংসদ ভবন এলাকার দৃশ্য। একইভাবে বিজয় দিবস উপলক্ষে পুরো রাজধানী  সেজে ওঠে লাল-সবুজের বিজয়ী সাজে।ঘুরতে ঘুরতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, পুরো চত্বরই সেজে বসে আছে। চত্বরের পানির ফোয়ারার সঙ্গে বিভিন্ন রঙের আলো মিশে এক অদ্ভুত সুন্দর আবহের জন্ম নিয়েছে।মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকী উপলক্ষে লাল, সবুজসহ নানা আলোয় সেজেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। জাতীয় সংসদ ভবন, সরকারি বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে। আলোকিত রাজধানী দেখতে আজ মঙ্গলবার রাতে ঘর ছেড়ে বের হয়ে আসেন অনেকে। বিজয়ের আনন্দে মেতে ওঠেন তারা।মতিঝিলের রাস্তা দিয়ে ফেরার পথে কয়েকটি ভবনে চোখ পড়ে। সেসব ভবনের চারপাশ জুড়ে নানা ধরনের আলো ঝিলমিল করে জ্বলছিল। ঝিকিমিকি আলোর মাঝে বসানো হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।শহুরে রাস্তার মোড়গুলো আজ সেজে ওঠে এক রঙিন সাজে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকী উপলক্ষে লাল, সবুজসহ নানা আলোয় সেজেছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। জাতীয় সংসদ ভবন, সরকারি বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে।   পুরো শহরে আজ মুক্তির সাজ। এর মধ্যে এই মুক্তি অর্জনে যাঁরা প্রাণ দিলেন অর্থাৎ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে পুরো শহরজুড়ে বেজে চলেছে দেশাত্ববোধক নানা গান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com