সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হযরত সোলাইমান আল-কাদেরী(রহঃ)হাফেজীয়া মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

 মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড মাইজপাড়া জামে মসজিদ এলাকায় আজিমুশশান দোয়া মাহফিল ও পাগরী পরানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১১ডিসেম্বর রোজ শুক্রবার রাত ৯ঘটিকার সময় মাইজপাড়া জামে মসজিদ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব জানে আলম,সাবেক সভাপতি মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।মাহফিল পরিচালনা করেন,হাফেজ মাওলানা মুহাম্মদ, সাদ্দাম হোসেন আলকাদেরী। আজিমুশশান দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি,সাবেক কাউন্সিলর,আলহাজ্ব আব্দুল বারেক।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন জুবায়ের,সাবেক অধ্যক্ষ নেছারিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও খতিব,সিডিএ ১নং জামে মসজিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মুহাম্মদ আবু ইউসূফ তাহেরি,খতিব মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ জামাল উদ্দিন,ধর্মবিষয়ক সম্পাদক ৪০নং ওয়ার্ড।এসময় প্রধান অতিথি জনাব আলহাজ্ব বারেক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,প্রতিটি মাদ্রাসা মসজিদে সবসময় সকল ধরনের সাহায্য সহযোগিতা করে আসছি এবং একজন মাদ্রাসার শিক্ষক কত যে কষ্ট করে তা আমি নিজেও জানি।

তিনি আরও বলেন,মাদ্রাসার ছাত্রদেরকে আমি সবসময় মন থেকে দোয়া করি।আজকে চারজন মাদ্রাসার ছাত্র হাফেজ হয়েছে।এই চারজন জান্নাতে যাওয়ার টিকেট পেয়েছেন বলে জানান আলহাজ্ব আব্দুল বারেক।দোয়া ও মাহফিল শেষে চার জন হাফেজ ছাত্রকে দস্তার বন্দি পরান প্রধান মেহমান আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের সাহেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com