মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৭.১২ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে।

এ ছাড়া ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল। ঘন কুয়াশার কারণে এটি চট্টগ্রামে অবতরণ করতে না পারায় অপেক্ষমাণ তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিমানটি সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে স্বজনদের।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশা কেটে যাওয়ার পর বেলা সোয়া ১১টায় দুবাইয়ের ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে।

আজ সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সারোয়ার ই আলম বলেন, ‘কুয়াশার কারণে ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে। তবে এখন নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com