সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬.২২ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ পলাশবাড়ী পৌরসভা ঘোষনার পর গত বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) প্রথম বারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি কেন্দ্রে ৯৪টি বুথ স্থাপন করে ইভিএমএর মাধ্যমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ শহরের ভোটাররা তাদের ভোটা ধিকার প্রয়োগ করে।
এই পৌরনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জনপ্রার্থী। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো: আবুবক্কর প্রধান,নারীকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মো: আবুল কালাম আজদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো : মজিবুর রহমান,স্বতন্ত্র প্রার্থী জগ নিয়ে হাবিবুর রহমান ইসলাম,কম্পিউটার নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম।
এতে আওয়ামি লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের হারিয়ে বিপুল ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার বিপ্লব।তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকাপ্রতীকে আবুবক্কর প্রধান পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো: আবুল কালাম আজদ ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯শত ৩৬ ভোট,জাতীয় পার্টির মো : মজিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১৮ ভোট,স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট।ভোটগণনা শেষে জেলা নির্বাচন অফিসার ও পলাশবাড়ী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেছেন।
এ নির্বাচনে মোট ৩১ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে ২৩ হাজার ৩ শত ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এছাড়াও ৩টি ওয়ার্ডে সংরক্ষিতআসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ২২ জননারী এবং সাধারণ কাউন্সিলার পদে ৮৪ জনপ্রতিদ্বন্দ্বীতা করেন।জানা যায়, ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতিটি কেন্দ্রে চারজনপুলিশ ও দুইজন আনসার মোতায়েন করা হয়। এছাড়াও ৯ জন নির্বাহীম্যাজিষ্টেড এর সমন্বয়ে ৩ টি মোবাইলটিম ও একটিষ্টাইককিং ফোর্স ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক আব্দুল মতিন , জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম,রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব,সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম।তারা অবাক সুষ্ঠনির্বাচনের লক্ষ্যে দিন ব্যাপী নির্বাচনের সার্বিক বিষয়ে প্রিজাইডিং অফিসার ,পোলিং অফিসার সহসাধারণ ভোটার ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের খোজ খবর নেয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com