সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১২.২৮ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধনের আয়োজন করে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। ১০ ই ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৃথিবীব্যাপী পিছিয়ে পড়া নাগরিকের অধিকার সংরক্ষণ, আইনের যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বিশ্ব মানবাধিকার দিবস পালন কালে লক্ষ্মীপুরে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামসুল করিম খোকন, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক আহসান উল্লাহ তুহিন। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থা জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন, মুক্তিযোদ্ধা মহিলা বিষয়ক সংস্থা জেলা শাখার আহ্বায়ক সুলতানা আক্তার, উপজেলা মাসুদুর রহমান সহ আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ইয়াংস্টার সোসাইটি সংগঠনের কার্যকরী কমিটি ও নির্বাহী সদস্য ও সদস্যাগণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মী মানবতাবাদীবৃন্দ। ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন কালে মানবাধিকার সংগঠন নেতারা তাদের বক্তব্যে বিভিন্ন অনিয়ম দূঃশাসন বিচারহীনতা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে একাত্মতা পোষণ করে আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে চান। তারা নির্যাতিতার পক্ষে আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা কমিটিসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com