সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অহেতুক সাংবাদিক নির্যাতন করলে পরিনতি ব্রাক্ষনপাড়ার মত হতে পারে: বিএমএসএফ

  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১২.১৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমানঃ গত বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০: নির্বাচন গুলোতে সাংবাদিকদের ওপর দমনপীড়ন বন্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর বলেন, দেশে চলমান নির্বাচন গুলোতে সাংবাদিক নির্যাতনের অহেতুক কালচার ভুলে যান। নয়তো কুমিল্লার ব্রাক্ষনপাড়ার মত পরিনতি হতে পারে। সাংবাদিকদের ভালবাসতে শিখুন। এরা রাষ্ট্রের অতন্দ্র প্রহরী।

আপনাদেরই কারো ভাই-ভগ্নি। এদের প্রতি সদয় এবং মানবিক হোন। নয়তো চরম মাশুল দিতে হবে। দেশে চলমান নিবর্বাচন গুলোতে প্রায়শই সাংবাদিকরা মার খাচ্ছে, রক্তাক্ত ও লাঞ্ছিত হচ্ছে। কিন্তু কেন? নির্বাচন কমিশন থেকে কড়া হুশিয়ারী দেখতে চাই। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন করা হলে সেই দলের নিবন্ধন বাতিল করতে হবে। আজ ১০ ডিসেম্বর দেশের বিভিন্নস্থানে উপ-নির্বাচনের মধ্যে কুমিল্লার ব্রাক্ষনপাড়ায় বেশ ক’জন সাংবাদিক পেশাগত দায়িত্বপালন কালে দলীয় নেতাকর্মী দ্বারা হামলা-লাঞ্ছিত এবং ক্যামেরা ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। চলতি মাস এবং আগামি বছর নির্বাচনী বছর।

এই সময়ে সাংবাদিকের ওপর কোন সন্ত্রাসি হামলা এবং রক্তচক্ষুর প্রভাব বরদাশত করা হবেনা। ব্রাক্ষনপাড়ার ঘটনায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ভবিষ্যতে এধরনের কালচার থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসারও আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com