সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কলকাতার পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.০৪ পিএম
  • ৭৩৬ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু একুশের বিধানসভা ভোটের ফাইনাল পরীক্ষার আগে এ যেন অনেকটা ছিল প্রি-টেস্ট এর মতো।

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের গত লোকসভা ভোটের ঠিক ৬ মাস পর পশ্চিমবঙ্গের ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত ২৫ নভেম্বর ছিল ভোটগ্রহণ। একমাত্র করিমপুর ছাড়া খড়গপুর ও কালিয়াগঞ্জে শান্তিপূর্ণভাবেই হয় ভোটগ্রহণ। আজ ছিল গণনা। গণনার শুরু হতেই দেখা যায়, ৩ কেন্দ্রেই বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল।

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি বেশকিছু লোকসভা আসলে জেতার পর অনেকেই ঘাসফুলের ‘দুঃসময়’ আসন্ন দেখেছিলেন। জনসংযোগ হারিয়েই তৃণমূলের ভরাডুবি বলে মত পোষণ করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, লোকসভা ভোটের ফলে অনেকখানি আত্মবিশ্বাস পেয়ে সংগঠনের শক্তিবৃদ্ধির কাজে আরও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবিরও। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা ভোটের ঠিক ৬ মাস পর রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত ২৫ শে নভেম্বর ছিল ভোটগ্রহণ। একমাত্র করিমপুর ছাড়া খড়গপুর ও কালিয়াগঞ্জে শান্তিপূর্ণভাবেই হয় ভোটগ্রহণ। আজ ছিল গণনা। গণনার শুরু হতেই দেখা যায়, ৩ কেন্দ্রেই বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। সময় গত গড়ায়, ব্যবধান তত স্পষ্ট হয়। করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর ৩ কেন্দ্রই জয় নিশ্চিত করে নেয় তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত কালিয়াগঞ্জ ও খড়গপুরে এই প্রথমবার জয় পেল তৃণমূল। এর আগে কখনও এই দুই আসনে তৃণমূল জেতেনি। উপনির্বাচনের এই ফলাফলে দারুণ খুশি তৃণমূল কংগ্রেসের নির্বাচন রণনীতি গুরু প্রশান্ত কিশোর। বললেন, “এই ফলাফলে আমি দারুণ খুশি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com