সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.০০ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

হংকং এর মানবাধিকার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গৃহীত প্রস্তাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষরদানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চীন বেইজিং’এ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে উপ পররাষ্ট্র মন্ত্রী ল ইউচেং রাষ্ট্রদূত টেরি ব্যান্সট্যাডকে বলেন এই পদক্ষেপ হচ্ছে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ এবং একে আন্তর্জাতিক আইনের গুরুতর লংঘন বলে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের আরও অবনতি এড়াতে এই আইন প্রয়োগ থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে বলেছেন।

হংকং এ গণতন্ত্রপন্থি বিক্ষোভকারিদের সমর্থন করে নেয়া দুটি পুথক আইনে বুধবার ট্রাম্প সই করেন। যদিও দুটি দেশের মধ্যকার বানিজ্য চুক্তি এখনো আটকে আছে এবং এ নিয়ে বেইজিং হুমকি দিচ্ছে। গত সপ্তায় প্রতিনিধি পরিষদ এবং সেনেট প্রায় সর্বসম্মতিক্রমে এই আইন পাশ করে।

একটি আইনে বলা হয়েছে যে পররাষ্ট্র দপ্তর প্রত্যেক বছর এ ব্যাপারটি সত্যায়ন করবে যে চীন সুবিধাজনক বানিজ্যের জন্য হংকং ‘এর স্বায়ত্তশাসন নিশ্চিত করে। এতে বলা হয়েছে যে, যে সব চীনা কর্মকর্তা এটি পালন করবেন না, তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

দ্বিতীয় আইনে হংকং পুলিশকে মরিচের গুঁড়ো, রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং অন্যান্য জীবনহানিকর নয় এমন কোন অস্ত্র রপ্তানিও নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com