সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতের ত্রিপুরায় গত ৭ দিনে অপহৃত হয়েছেন ৪ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ১১.৫০ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

ত্রিপুরায়  আবার  বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। এপর্যন্ত গত ৭ দিনে অপহৃত হয়েছেন ৪ জন। গত সোমবার রাতেই অপহরণ করা হয়েছে ৩ জনকে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিলেন এই তিনজন। তারা হলেন সাইটের ম্যানেজার সুভাষ ভৌমিক, গাড়ি চালক সুবল দেবনাথ এবং শ্রমিক গণপতি ত্রিপুরা। তাঁদের অপহরণের পর বাংলাদেশ নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর, অপহরণের নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি জড়িত। ত্রিপুরায় দীর্ঘদিন বন্ধ ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপ। কিন্তু ফের মাথাচাড়া উঠছে উগ্রপন্থীর। অপহরণকারী এনএলএফটি দলের নেতৃত্বে ছিল রমনি কলই।

অপহরণের ঘটনায় গোটা ত্রিপুরাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের নির্মাণের কাজ বন্ধ হয়ে গিয়েছে। অপহরণের খবর পেয়ে জেলার পুলিস সুপারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় তল্লাশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com