সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ!

  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১২.২১ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে
 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নং চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা গ্রামের আলী আহমদ সওদাগর বাড়ীর শাহনেওয়াজ (বিএলডি)’র বড় ছেলে সাইফুল ইসলাম সবুজের স্ত্রী নাদিয়া বেগমের প্রসব বেদনা উঠলে গত শুক্রবার সকালে সদর হাসপাতালে ভর্তি করেন। যার ভর্তি রেজি নং-২২২১২. দুপুর একটার দিকে ছোট সিজারের পর নবজাতক ছেলে শিশুটাকে তড়িঘড়ি করে বিশেষায়িত সেবা কেন্দ্রে নিয়ে যায় সেবিকারা।
এইদিকে নবজাতকের বাবা সাইফুল ইসলাম সবুজ ও তার আত্মীয়রা একনজর নবজাতককে দেখতে চাইলেও তাদের দেখানো হয়নি বলে জানান। অন্যদিকে প্রসূতি মাকে মিনি সিজারের রুমে চড়-থাপ্পড় মারেন বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন। এর কিছুক্ষণ পরে নবজাতক শিশুটিকে মৃত বলে সেবিকা লক্ষ্মী রানী ও নুরজাহান বাড়ি নিয়ে যেতে বলেন। রোগীর ছাড়পত্র ও নবজাতক শিশুর মৃত্যুর কারণ না জানিয়েই তাদের ছেড়ে দেয়া হয়। তবে নাম ও সীল ছাড়া সাদা কাগজে যৎসামান্য ঔষধ লিখে দায়সারাভাবে দায়িত্ব পালন করেন সেবিকারা।
এ বিষয়ে সেবিকা নুরজাহান ও লক্ষ্মী রানী কোন সদুত্তর দিতে পারেননি। তবে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাকে এড়িয়ে নাদিরা বেগমকে চড় থাপ্পর মারার বিচারের আশ্বাস দেন। জেলা সিভিল সার্জন আব্দুল গফফার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে মৃত নবজাতকের দাদা শাহনেওয়াজ ক্ষান্ত হন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালকে মোবাইল ফোনে ঘটনাটি জানালে তিনি মর্মাহত হন। হোম কোয়ারেন্টাইনে থাকায় তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও ভুক্তভোগী শাহনেওয়াজ বিএলডিকে আশ্বস্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com