সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসের ক্ষতি হতে পারে

  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৬.১১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের ফুসফুসের ক্ষতি হতে পারে বলে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। ব্রিটিশ ম্যাগাজিন ফারমা টাইমসের অনলাইন সংস্করণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার বরাতে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে ১৯ থেকে ৬৯ বছর বয়সী ১০ জন করোনা রোগীর ওপর চালানো ওই গবেষণায় সুস্থ হয়ে ওঠার তিন মাসের মধ্যে এসকল রোগীদের ফুসফুসের ক্ষতি হওয়ার এই স্পষ্ট চিত্র পাওয়া গেছে। এই ক্ষতি দীর্ঘমেয়াদি হতে পারে বলে দাবি করে গবেষকরা বলেছেন করোনা রোগীদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সেটা আগেই তাঁদের ধারনায় ছিল কিন্তু গবেষণায় এর মাত্রার যে ব্যাপকতা ধরা পড়েছে তা তাঁরা আগে ভাবেননি।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর ক্ষতিকারক দিকগুলো আস্তে আস্তে যখন বিভিন্ন গবেষণায় প্রকাশ পাচ্ছে তখন করোনার ভ্যাকসিনকেই বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ এ থেকে পরিত্রাণের একমাত্র অবলম্বন হিসেবে দেখছেন। মানবজাতির মনে আশা জাগানিয়া এই করোনা ভ্যাকসিনও এখন মানুষ আবিষ্কার করেছে। কয়েকটি পশ্চিমা দেশে চলতি ডিসেম্বর মাসেই করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হওয়ার পথে থাকলেও বাংলাদেশ তথা বিশ্বের সিংহভাগ দেশে শীঘ্রই এর প্রাপ্যতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অক্সফোর্ড এর করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজের জন্য চুক্তি করলেও তা পরীক্ষা-নিরীক্ষার বেড়াজাল পেরিয়ে কবে নাগাদ পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে আশার বাণী শুনিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ দেশে করোনার ভ্যাকসিন এসে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com