সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে এসিড সন্ত্রাসের শিকার ৩ নারী

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৫.২৬ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীসহ ৩ নারী এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল, নোয়াখালী ও কুমিল্লা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কেরোয়া গ্রামের দেওয়ানবাড়ির সোলেমান আহাম্মেদ সেলিমের ঘরে এ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। এতে আনোয়ারা বেগম(৪৫) সুমা আক্তার(২২) ও নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা নার্সিং ছাত্রী সুফিয়া আক্তার রুনা (১৭)নামের ৩ জন আহত হয়।
তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী প্রেরণ করেন। সেখানেও কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চলতি বছরের ২৫মে এসিড সন্ত্রাসের শিকার হলেও এসিড নিক্ষেপকারী মাহফুজুর রহমান রবিবার গ্রেফতার হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান মাজিদ সোলেমান আহাম্মেদ সেলিমের মেঝো কন্যা সুমার স্বামী। সুমা আক্তার লক্ষীপুর সরকারি কলেজে পড়াশোনা কালীন সময়ে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে মাহফুজুর রহমান মাজীদ সুমাকে বিয়ে করে। পরে যখন জানা গেলে প্রতারক মাজিদের আরো তিনজন স্ত্রী রয়েছে তখন সুমার পরিবার বিয়ে ভেঙে দিতে চাইলে মাহফুজুর রহমান মাজীদ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়।
প্রথমে বিষ প্রয়োগ করে ১১ টি হাঁস মেরে ফেলে, তার নিকট আত্মীয় দেলোয়ার হোসেন নামের এক বখাটেকে দিয়ে বসতঘরে দুইবার আগুন ধরিয়ে দেয়।এতেও ক্ষান্ত না হয়ে সর্বশেষ কৌশলে প্রতারক নারীলোভী জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে অচেতন করে শাশুড়ি আনোয়ারা বেগম, শালিকা সুফিয়া আক্তার রুনা ও নিজ স্ত্রী সোমা আক্তারের উপর এসিড নিক্ষেপ করে।
এই নিয়ে সোলেমান আহমেদ সেলিম লক্ষীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং জিআর ১২১/২০) রুজু করলে মাহফুজুর রহমান মাজিদ গ্রেপ্তার হয়। মাহফুজুর রহমান মাজিদ গ্রেফতার হওয়ার পর তার সঙ্গীয় দেলোয়ার হোসেন সোলেমান আহমেদ সেলিমকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দেয়। মামলা তুলে না নিলে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেয় বলে এই প্রতিবেদককে জানিয়েছেন মামলার বাদী সোলেমান আহমেদ সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com