সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভুঁইফোড় অনলাইনের রেজিষ্ট্রেশন দেয়া হবে না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৭.২০ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

মনির আহমেদ :তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এম.পি বলেন দুর্যোগপূর্ণ কাজে ঝুঁকি নিয়ে সবার আগে এগিয়ে যান ফটোসাংবাদিকরা। সত্য তথ্য উৎঘাটনের জন্য ঘটনার সামনে থেকে তারা দিন রাত নিরলস ভাবে কাজ করে যান। দেশের পরিস্থিতি জাতির সামনে তুলে ধরেন। তাই ফটোসাংবাদিকদের বলা হয় সমাজের বিবেক চোখ। এ বছর পর্যন্ত অনলাইন পোর্টাল রেজিষ্ট্রেশনের জন্য আবেদন জমা পরেছে প্রায় সাড়ে তিন হাজার। সেই আবেদন গুলো বাছাই প্রক্রিয়া শেষে প্রকৃত পোর্টালের রেজিষ্ট্রেশন প্রদান করা হবে। কোন ভাবেই ভুঁইফোড় অনলাইন রেজিষ্ট্রেশন পাবে না।

গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়নের মধ্য দিয়ে সাংবাদিকদের অধিকার সুরক্ষা করা হবে। ওয়ালটন-বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ক্রীড়া উৎসব-২০১৯ এর উদ্ভোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এম.পি এসব কথা বলেন।

বিপিজেএ-র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল হাজরা ও ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সাহাদাত পারভেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com