সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঘসেটি বেগম হয়ে পর্দায় আসবেন নাজনীন চুমকী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৯.৩৪ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ অষ্টাদশ শতাব্দীর ঢাকাকেন্দ্রিক করে এমন একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’। মামুনুর রশীদের রচনায় নাটকটি পরিচালনা করবেন ফজলে আজিম জুয়েল। এ নাটকেই ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী। এরই মধ্যে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তুতিও নিয়েছেন এ অভিনেত্রী।

ডিসেম্বরের শেষ সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুর্শিদাবাদ জয়ের পর পরিত্যক্ত ঢাকা আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফা, মেয়ে উম্মে জোহরা এবং খালা ঘষেটি বেগমকে ঢাকায় নির্বাসনে পাঠানো হয়। ঘসেটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে।

কবরের মাটি জোটেনি যার ভাগ্যে। তার আসল নাম ছিল মেহেরুন্নেসা। এ প্রসঙ্গে চুমকী বলেন, ‘ঘসেটি বেগমের মতো জটিল একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যা অবশ্যই আমার অভিনয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঘসেটি বেগম সম্পর্কে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে চরিত্রটি বোঝার চেষ্টা করছি।

এর জন্য সবাই ব্যাপক প্রস্তুতি নিয়েই অপেক্ষায় আছেন।’ সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ এবং পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুন পাখি’ নামের তার অভিনীত ধারাবাহিক নাটক দুটি দীপ্ত টিভিতে প্রচার হবে। ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেন্ডুলাম’ নামের একটি মঞ্চ নাটকেও অভিনয় করছেন চুমকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com