সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত- ১০

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৮.০৬ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

 মল্লিক মো জামাল ,বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের, ৭নং ওয়ার্ডের, লাঙ্গলকাটাগ্রামে আদালতে মামলা-চলাকালীন বিচার বিভাগীয় চুরান্ত রায় কে অমান্য করে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজন আশঙ্কাজনক থাকায় তাদেরকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতলে রেফার করেছে। ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্য থেকে জানা যায়, নাঙ্গলকোটে গ্রামের স্বঘোষিত পিতা-পুত্র শমসের হাওলাদার, সেলিম, সিদ্দিক ও খোকন নিজের পৈত্রিক জমি দাবি করে গাছ লাগালে দ্বিতীয় পক্ষ কোর্টে মামলা চলাকালীন চূড়ান্ত রায়কে উপেক্ষা করে গাছ লাগালে মাহফুজা বেগম,, আঃ সোবহান, মোঃ জাফর, সাব্বির, সকিনা বেগম বাঁধা দিলে কথা কাটাকাটি হয় একপর্যায়ে দুপক্ষের তুমুল সংঘর্ষে ১০জন গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদেরকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তাদের মধ্যে কহিনুর বেগমের মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। সেলিম বলেন, আমরা আমাদের জমিতে গাছ লাগাতে গেলে সোবাহান ও তার ভাই জাফর এবং তাদের সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করায় আমাদের গুরুতর জখম হয় আমরা এদের বিচার চাই।

সোবাহান বলেন, জমি নিয়ে মামলা চলছে আদালতে মামলা রায় হওয়ার আগেই , শামসের ও তার ছেলে সহ অনেকেই আমাদের বাড়ির সামনের দরজায় আটকিয়ে গাছ লাগাতে এলে আমরা বাধা দেই একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে। এতে আমাদের অনেকেই গুরুতর আহত হয়। বরগুনার সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com