সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বগুড়ার বাসের চাপায় ৩ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৬.৪৪ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন। আজ  দুপুর ২টার দিকে উপজেলার ধনকুণ্ডি নামক স্থানে বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চকপাথারী গ্রামের একই গ্রামের আল আমিন (২৮)আবদুল হাই প্রামাণিক (৬০),ও  ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯) ।

পুলিশ জানায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চান্দায়কোনার দিকে যাচ্ছিল। ধনকুণ্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং এক শিশুসহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তাঁদের স্বজনরা।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মরদেহ শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com