সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ১০ পুলিশের চাকরিচ্যুত

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৬.২১ পিএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। মাদকাসক্তির অভিযোগে এর আগে ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেখান থেকেই ১০ জনকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ রোববার বিকেলে ডিএমপি মিডিয়ার জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ালিদ হোসেন বলেন, ‘মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ডিএমপির মোট ১৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছিল। মামলা নিষ্পত্তি শেষে তাদের মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে।’

‘ডোপ টেস্টে যাদের বিরুদ্ধে মাদকাসক্তির প্রমাণ মিলে প্রথম তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে মাদকাসক্তির সত্যতা মিললে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সে সময় একটি সাময়িক চাকরিচ্যুতির আদেশ জারি করা হয়। এরপর ওই পুলিশ সদস্যকে শোকজ করে এর জবাব দিতে বলা হয়। জবাব দেওয়ার পর চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হবে কি হবে না, তা নির্ধারণ করা হয়।’

ডিএমপির কর্মকর্তা আরো বলেন, ‘ডিএমপি কমিশনার স্যার দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন, পুলিশের মধ্যে ডোপ টেস্ট করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

ডিএমপি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৮ জনের বিরুদ্ধে মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে মধ্যে সাতজন উপপরিদর্শক (এসআই), একজন সার্জেন্ট, পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই), পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

যে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় যুক্ত থাকারও প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া মাদক আটকের পর সরকারি কোষাগারে কম জমা দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com