সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘কোন আকাশে থাকিসরে তুই’

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১১.৫৮ এএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

 আল সামাদ রুবেলঃ নির্মিত হলো মিউজিক ভিডিও ‘কোন আকাশে থাকিসরে তুই’। অভিনেতা, আহমেদ জসিমের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন এ সময়ের তরুন শিল্পী অনিমেষ রয়। অভিনেতা আহমেদ জসিম এর সার্বিক তত্বাবধানে গানের সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে ছিলেন আরিফ হোসাইন অর্নব। এ মিউজিক ভিডিওটির সম্পাদনার কাজ শেষের পথে খুব শীঘ্রই এটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।

এ জেড প্রোডাকশন এর ব্যানারে তৈরী করা হয়ছে এ মিউজিক ভিডিওটি। এর শুটিং ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে সম্প্রতি শুট করা হলো এ গানের মিউজিক ভিডিওটি। দুটি মনের পাওয়া না পাওয়ার আকুতি অতীত ও বর্তমান জীবন মিশেল এবং বাস্তবতার সাথে একটি সম্পর্ক যেন এ গানের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শুটিং করতে গিয়ে বিভিন্নরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।

একটি মিউজিক ভিডিও কেরানীগঞ্জ ও দিয়া বাড়িতে প্রায় তিন দিন ধরে শুট করা হয়েছে। প্রথম একদিনের শুট দর্শকদের কথা ভেবে বাদ দিয়ে পুনরায় শুট করা হয়েছে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এ সময়ের তরুণ অভিনেতা আহমেদ জসিম ও হীরা। আহমেদ জসিম ঢাকার থিয়েটার দৃষ্টিপাত নাট্যসংসদের অভিনয় শিল্পী। তিনি দক্ষতার সাথে থিয়েটার ও টেলিভিশনে সমান ভাবে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনিত নাটক বাংলাদেশের বেসরকারি চ্যানেলে প্রচারিত হচ্ছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com