সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীতে জাল স্ট্যাম্প প্রস্তুতকারী চক্রের ৪সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৫.৩৪ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাজধানীতে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প প্রস্তুতকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫),মো: মোরসালিন সরদারসোহেল (৩০), মো: রনি শেখ (২৫) ও মো: আব্দুল আজিজ (২৩)। শুক্রবার পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।
এসময় জাল স্ট্যাম্প প্রস্তুতের জন্য ব্যবহৃত ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ২টি বড় ইলেকট্রিক সেলাই মেশিন, ১টি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়। এছাড়াও ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি জব্দ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একে এম হাফিজ এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। পলাতক অভিযুক্ত মনির মোল্লা ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তা নিয়ে তারা এই কাজ করে আসছিল। প্রতি পাতা জাল স্ট্যাম্প তৈরিতে ১৫ থেকে ১৬ টাকা খরচ হয় এবং ২৫ থেকে ৩০ টাকায় তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
জাল স্ট্যাম্পগুলো উদ্ধার না হলে সারাদেশে ছড়িয়ে পড়তে পারতো উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, সাধারণ স্ট্যাম্পগুলোর মধ্যে তারা জাল স্ট্যাম্প বিভিন্ন ক্ষেত্রে ঢুকিয়ে ব্যবহার করতো। এতে করে সরকার বড় অংকের রাজস্ব হারাতো।
এব্যাপারে তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com