সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জি.স্বাধীনের ধারাবাহিক নাটক ‘পন্ডিত আখড়া’

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৮.০৩ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পন্ডিত আখড়া’। বিদ্যুৎ রায়ের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন জী.স্বাধীন। চ্যানেল নাইনে প্রতি শনি-সোমবার রাত ৯টায় ধারাবাহিকটি প্রচার হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, মীর সাব্বির, তানিয়া বৃষ্টি, রাশেদ মামুন অপু, ফারজানা রিক্তা, জুয়েল হাসান, তানিয়া রিতু, হেদায়েত নান্নু, হান্নান শেলি, জান্নাত রুপু, শাহেলা আক্তার, দীপক কর্মকার, শফিক খান দিলু, শম্পা রেজা, জামশেদ শামীম, রাজা হাসান, লিটন খন্দকার, পারভেজ সুমন, জুটন খান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, মফস্বলের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন কে সবাই ‘যুক্তিবাদী জয়নাল’ বলে ডাকে।

স্বভাবে একটু ব্যতিক্রম ধর্মী হওয়ায় তার এই নাম। জয়নাল যা একবার বলে সেটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যতোটা চেষ্টা করা লাগুক সে করে। আর নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করতে গেলে কেউ যদি তার বিপক্ষে যুক্তি দেয় তাহলে সে একটা পর্যায়ে রেগে যায়। প্রতিপক্ষ সবল হলে যুক্তি দিতে দিতে উল্টা পাল্টা কথা বলে সেখান থেকে সরে যায়। আর প্রতিপক্ষ দুর্বল হলে যুক্তিতে হেরে গিয়ে তার উপর আক্রমন করে বসে।

ঠিক এই স্বভাবের কারনে তার পছন্দের মানুষ সুইটি খুব বিরক্ত তার উপর। সে বারবার সুইটিকে বোঝাবার চেষ্টা করে, সে যে যুক্তিটা দেয় সেটাই ঠিক কিন্তু অন্য সবাই তাকে ভুল বোঝে। কিন্তু তার এই যুক্তিও সে সুইটিকে বোঝাতে ব্যর্থ হয়। জয়নাল বুঝতে পারে যে শুধুমাত্র তার এই স্বভাবের কারনেই সবার কাছে সে হাস্যকর হয়ে উঠেছে। কিন্তু কোন ভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না জয়নাল। মাঝে মাঝে তার খুব অনুশোচনা হয়। গল্প এগিয়ে চলে এগিয়ে চলে জীবন। আশাহীন মানুষের আশার সঞ্চার, আশা ভঙ্গ এবং জীবন যুদ্ধের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com