সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৫.১৪ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

রাজধানীর দারুসসালাম থানা এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ ইউনুছার রহমান (৪০) ও মোঃ নাসির(৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভূয়া নিয়োগপত্র, ৪টি ভূয়া নিয়োগপত্রের কপি, লেঃ কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সীল ও ২০টি মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, গ্রেফতারকৃতরা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন ও ভূয়া নিয়োগপত্র দেখিয়ে জনৈক হাছিবুল রহমান এর নিকট হতে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ নভেম্বর, ২০২০ তারিখ একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তভার গ্রহণ করে বাদীর দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার রাতে দারুস সালাম থানার বাগবাড়ির বারোআনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার যুবকদেরকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com