সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনায় আমেরিকার অর্থনীতি নিম্নমুখী

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

আমেরিকায় করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ ফিরে এসেছে , যে ভাবে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার, তা ফের আমেরিকার অর্থনীতিতে কালো ছায়া ফেলেছে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে সেখানকার বেশ কিছু প্রদেশে আবার কঠোর নিয়মকানুন জারি হতে পারে, যা পক্ষান্তরে আঘাত হানতে পারে আমেরিকার আর্থিক বৃদ্ধিতে। অর্থনীতিবিদদের একাংশের ধারণা, যা কাটিয়ে উঠতে বেশ কয়েক বছর লাগতে পারে। ছোট্ট একটা পরিসংখ্যান দিলেই বিষয়টি স্পষ্ট হবে।

১৪ জুলাই নতুন সংক্রমণের ছিল ৬৫,৯৯১, তা ১৪ সেপ্টেম্বর কমে দাঁড়ায় ৩৩,৮৪৫। ঠিক দু’মাসের মাথায়, অর্থাৎ ১৪ নভেম্বর তা বেড়ে হয়েছে ১,৬৮,৩৭৩। এই তথ্য থেকেই স্পষ্ট কী হারে বাড়ছে সংক্রমণ। যা নতুন করে ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। একদিকে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনীতি যাতে আরও তলানিতে না ঠেকে যায়, এই দ্বিমুখী চাপ সামলাতে এখন নাজেহাল সে দেশের প্রশাসন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব বলছে, গত কয়েক দিনের থেকে শনিবারই ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা-সংক্রমণ। তার সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুহারও। শুক্রবার রাত পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এক দিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০০ জনের। দেশে মোট মৃত্যু ২ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়েছে।

বস্তুত, গ্রেট ডিপ্রেশনের পর বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির উপর দিয়ে এই করোনাকালে যে ঝড় বয়ে গিয়েছে গত গ্রীষ্ম থেকে, তা থেকে সম্প্রতি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। কিন্তু, বর্তমান পরিস্থিতির ফলে ফের সেই গ্রাফ নিম্নমুখী।
অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাব পড়বে সমাজের সর্বত্র। বিশ্বের অন্যতম বড় অ্যাকাউন্টিং ফার্ম গ্রান্ট থর্টনের অর্থনীতিবিদ ডায়ানা সোঙ্ক বলছেন, ‘‘আমেরিকার আর্থনীতির ভবিষ্যৎ এখনও নির্ধারণ করবে কোভিড। বর্তমানে আবার যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে চিন্তা বাড়ছে। করোনার এই দ্বিতীয় তরঙ্গ দেশের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, আমেরিকায় এখন রাজনৈতিক পরিস্থিতিও বেশ জটিল। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরেও হার স্বীকার করতে চাইছেন না। ক্রমাগত ভোট চুরি, রিগিংয়ের অভিযোগ করে তাতাচ্ছেন নিজের সমর্থকদের। শনিবারই ওয়াশিংটন-সহ দেশের বিভিন্ন প্রদেশে ট্রাম্পের সমর্থনে বড় মিছিল দেখা গিয়েছে। এর ফলে ফের নতুন করে করোনা-সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com