সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-ছেলে,চাচা, তিনজনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৬.২৯ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে
এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীর পাশে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান।
নিহতরা হলেন ওই গ্রামের সৈয়দালির পুত্র রাজাউল,রাজাউলের মা রেখা বেগম (৪০)
ও রেখা বেগমের ৮ম শ্রেণী পড়ুয়া নাতী সুজন।
স্থানীয়সূত্রে জানা যায় রেখা বেগম তার পুত্র রাজাউল ও নাতী সুজনকে নিয়ে বাড়ীর পাশে ডোবা জমিতে ভোতা দিয়ে মাছ ধরতে যায়।মাছ ধরতে গিয়ে জমিতে পতিত থাকা বিদ্যুৎ এর তারে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ বাড়ীতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে ঘটনাটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com