মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৪.২৫ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ রাস্তার দেয়ালে সরল পাত্র চাই বিজ্ঞাপন দেখে ঘটক সালাম ফোন করে। ফোন ধরে ঘষেটি বেগম। সে ভেড়া পাত্র (সরল পাত্র) নিয়ে যেতে বলে। ঘটক সালাম একটা সুন্দর দেখে ভেড়া নিয়ে যায়। ঘষেটি বেগম বলে সে চার পায়ের ভেড়া চায় না। দুই পায়ের ভেড়া চায় (সরল পাত্র)। ঘটক চ্যালেঞ্জ জানায় যে দুই পায়ের কোন ভেড়া হয় না। ভেড়া সব সময় চার পায়ের হয়। ঘষেটি বেগম বলে তার ঘরেই একটা দুই পায়ের ভেড়া আছে।

সেটা হচ্ছে তার স্বামী জাফর। সে স্ত্রীর কথায় ওঠে বসে। পুরু নামের একটা ভেড়া সে। এই জাতীয় তিনটা দুই পায়ের ভেড়া পাত্র সে চায়। তার এক মেয়ে শিলা, ভাগ্নি নিলা ও বোন ইলার জন্য। যারা স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এমনই কমেডি গল্প নিয়ে মীর্জা রাকিবের রচনায় সোহেল তালুকদার নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান-ফারজানা রিক্তা, তারেক স্বপন-সামিনা বাশার, চিত্রনায়িকা অরিন-সোহান খান, শফিক খান দিলু, নিলা ইসলাম, শামীম আহমেদ, ফারগানা মিল্টন, শামীমা, কাঞ্চন সহ আরও অনেকে। এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘সরল পাত্র চাই’ কমেডি গল্পের একটি ধারাবাহিক নাটক হাস্যরসে ভরপুর। কমেডি গল্প হলেও গল্পের শেষে বার্তা আছে।

অনেকেই মনে করে থাকেন কমেডি মানেই ভাড়ামি তা কিন্তু নয় কমেডি গল্পও সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। তেমনই গল্পের একটি ধারাবাহিক এটি। আশা করছি সবাই বিনোদিত হবে।

নির্মাতা সোহেল তালুকদার বলেন, আমার নাটকগুলোতে সব সময় নতুনত্ব রাখার চেষ্টা থাকে এবারও ব্যতিক্রম হয়নি। খুব শীঘ্রই ধারাবাহিকটি একটি চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com