সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় সাবেক কাউন্সিল প্রার্থীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৩.০১ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
 এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা) প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান (৪২) নামের এক স্থানীয় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিল প্রার্থীকে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। খান গ্রুপ সমর্থক নিহত যুবলীগ নেতা জিল্লুরের স্ত্রী ও তার স্বজনদের বরাত দিয়ে জানা যায়, জিল্লুরের স্ত্রী একটি স্কুলের শিক্ষকতা করেন। সকালে তার স্ত্রী সন্তানকে মাদ্রাসায় দিয়ে বাড়িতে ফিরছিলেন।
একই পথে মোটরসাইকেল যোগে শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় জিল্লুরের স্ত্রীও ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। নিহতের হাতে ও পায়ে নৃশংস ভাবে ২০টির অধিক আঘাত করা হয়েছে বলেও তারা জানান।
পরে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী একটি সিএনজি যোগে আহত জিল্লুর কে কুমেক হাসপাতালে নিয়ে আসেন। মৃত্যুর আগে সিএনজিতে আসার সময় ঘাতকদের বিষয়ে জিল্লুর স্ত্রী’র কাছে অনেক কথাই বলে গেছেন বলে জানান নিহতের নিকটাত্মীয় সবুজ মিয়াজী। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটর সাইকেলে আসা ১৩-১৪ জন সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে হাত ও পায়ে কুপিয়ে আহত করে চলে যায়।
এসময় তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। বেলা ১১টায় হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হতে চেষ্টা করছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, জিল্লুর আফজাল খান গ্রুপের সমর্থক এবং মহিলা এমপি সীমা খানের সাথে রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে তার। স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়েই জিল্লুর খুন হয়েছেন। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জিল্লুর ২০১৭ সালে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।
নিহত জিল্লুর স্থানীয় কাউন্সিলর হাসানের উপর হামলার একটি মামলায় ১৫ দিন আগেই জেল থেকে বের হয়েছেন। সে নগর ছাত্রলীগ সভাপতি সাইফুল হত্যা মামলার আসামী বলেও জানা যায়। ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি র‌্যাব, সিআইডি, পিবিআই এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com