সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিলো যুবলীগ

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৭.৩৬ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ  যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ৪৫ জন শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে শাদা ছড়ি উপহারসরুপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে তমিজ মার্কেট এলাকায় আয়োজিত আলোচনা সভায় এ হুইল চেয়ার ও শাদা ছড়ি বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি একেএক সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা আবদুর রাজ্জাক রাসেল, তফছির আহম্মেদ, আমির হোসেন আমু, মোফাচ্ছের হোসেন চুন্নুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
দলীয় সূত্র জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবলীগ সবসময় অসহায়দের পাশে আছে। সে লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করতে জেলা যুবলীগের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ছড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের যেকোন ক্রান্তিলগ্নে যুবলীগ প্রস্তুত রয়েছে। করোনাকালীন ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুরের যুবলীগ অসহায় ও মধ্যবিত্তদের পাশে ছিলো। যুবলীগ প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com