মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হচ্ছেন তাঁদের মধ্যে ২০ শতাংশ মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১২.১৪ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত যে সকল রোগী সুস্থ হচ্ছেন তাঁদের মধ্যে অন্তত ২০ শতাংশ মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে বলে এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে।

ল্যানসেট সাইকাট্রিক জার্নালে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল হ্যারিসন ওই গবেষণার ফলা ফলের ওপর লেখা এক নিবন্ধে এ তথ্য জানিয়ে বলেন করোনা মুক্ত হওয়ার ৯০ দিনের মধ্যে সাধারণত এই মানসিক সমস্যা দেখা দেয়ার ঝুঁকি থকে। বার্তা সংস্থার খবরে এই নিবদ্ধের বরাতে আরও বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তা মানুষের দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যার ফলশ্রুতিতে উদ্বেগ, অবসাদ ও অনিদ্রার মত মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে ।

এদিকে, মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের পরিচালিত এক জরিপের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশে আইসিইউ ও ভেন্টিলেটরের সংকট পরিলক্ষিত হচ্ছে। ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ কালে সংবাদ সম্মেলনে টিআইবি দাবি করেছে জটিল করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউ, ভেন্টিলেটর সেবা জেলা পর্যায়ে অপ্রতুল।

জরিপে বলা হয় করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত দেশের যে সকল সরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে যে ৫৫০টি আইসিইউ’র ব্যবস্থা আছে তার মধ্যে রাজধানী ঢাকায় ৩১০টি এবং অন্যান্য বিভাগীয় এলাকায় যেমন রাজশাহী, রংপুর ও খুলনায় জনসংখ্যার অনুপাতে আইসিইউ ও ভেন্টিলেটর সংকট বিদ্যমান যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশে শয্যা ও আইসিইউ এর কোনও সংকট নাই বলে দাবি করা হয়েছে।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ক্ষেত্রেও যে সকল সমস্যা এখনো রয়েছে জরিপে তা তুলে ধরা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটির জরিপে দাবি করা হয়েছে করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত দুই হাজার ৫০০ টাকার নগদ সহায়তা পেতে প্রত্যেক উপকার ভোগীকে গড়ে ২২০ টাকা ঘুষ দিতে হয়েছে।

দেশ করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১০৮ জন ও মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৩,৬২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com