সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় কার্যকর করার দাবি

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১২.০৬ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় কার্যকর করার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন পালন উপলক্ষে আজ টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
আজ বিকেলে গাজীপুরের গাছা থানা কৃষকলীগ আয়োজিত বোর্ড বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় কার্যকর করার দাবি জানানো হয়। শাহ আলম তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
সভায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর কৃষকলীগের সভাপতি সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন হেলাল, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মহিউদ্দিন মহি ও কাজী ইলিয়াস হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান।
এ উপলক্ষে সোমবার গাজীপুরের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি দুস্থ গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ ও জনকল্যাণ সমিতি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের বৃদ্ধমাতা বেগম রোসমেতুননেসা, মাস্টারের বৃদ্ধ চাচা আলহাজ্ব মো.ওসমান গণি, ছোট ভাই মো.নূরুল ইসলামসহ জনকল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ।
গতকাল বিকেলে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় কার্যকর করার দাবি জানিয়ে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং ২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টারের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। দেশের আন্দোলন, সংগ্রাম, অধিকার নিশ্চিতকরণে শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম চির অক্ষয় হয়ে থাকবে। দেশের মানুষের কল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন তার জন্য গাজীপুরসহ শ্রমজীবী মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com