সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ ২০ জানুয়ারী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ১০.৫৮ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট হিসাবে মনোনীত, জো বাইডেন শপথ নিতে চলেছেন জানুয়ারী মাসের ২০ তারিখে। তবে কাল বিলম্ব না করে, বাইডেন ও কমলা হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করলেন। করোনা পরিস্থিতি, অর্থনৈতিক দৈন্য, জলবায়ু পরিবর্তন এবং বর্ণবাদের উন্নয়নের মতো বিষয়ে, প্রাথমিক কাজকর্ম শুরু করছেন  সোমবার থেকেই।বাইডেন বলেন” আজ আমরা ‘একটি আমেরিকা’ গঠন প্রক্রিয়া শুরু করছি। আগের চাইতে এখন আরো শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যাবো।

তাঁর সহযোগীরা জানান, ওভাল অফিসে এসে প্রথমেই তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় বহাল হওয়ার উদ্দ্যোগ নেবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে চুক্তি থেকে বেরিয়ে আসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।

প্রেসিডেন্ট হিসাবে মনোনীত জো বাইডেন, এই মুহূর্তে সবচাইতে গুরুত্ব দিচ্ছেন করোনা সংক্রমণের প্রতিকার বিষয়টিতে।  সোমবার, তিনি একটি টাস্ক ফোর্স গঠনের কথা জানাবেন। আগাগোড়াই তিনি করোনা মহামারীজনিত উদ্বেগকে অগ্রাধিকার দিয়েছেন। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত, ৫ সদস্যের এই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য হচ্ছেন প্রাক্তন ওবামা প্রশাসনের সার্জন জেনারেল, ভিভেক এইচ মূর্তি।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন রেকর্ড হারে জনগণ সংক্রমিত হচ্ছেন। এই মহা সঙ্কটের বোঝা নিয়েই বাইডেন প্রশাসনকে তাদের কার্যভার শুরু করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com