সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১২ লাখ ৬১ হাজার ৯৮০ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮.৪৩ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ০৯ নভেম্বর, সোমবার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ৭ লাখ ৩০ হাজার ৫৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৬১ হাজার ৯৮০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ৪২০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৫০৯ জন করোনারোগী।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com