সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১.৩৪ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আজ সোমবার ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে। এর আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে।

গতকাল সন্ধ্যায় দেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। সংসদ কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রেখে এটাই সংসদের প্রথম বৈঠক।

সংসদে এটি বিশেষ অধিবেশন হলেও এর প্রথম কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মতো। অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটি খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় অধিবেশন শুরুর পর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, বীরেন শিকদার, শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ, উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এঁদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতির বক্তৃতার আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাবও আনা হবে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে শোকপ্রস্তাবে মোনাজাতে অংশগ্রহণ করেন।

এদিকে বিশেষ অধিবেশনে সংসদ কক্ষে দেশীয় বিভিন্ন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারছেন না বলে ‘দুঃখ প্রকাশ’ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিভিন্ন জনের কাছে পাঠানো কার্ডে স্পিকার বলেছেন, ‘বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিজনিত কারণে বিশেষ অধিবেশন সশরীরে প্রত্যক্ষ করার জন্য সংসদ ভবনে আপনাকে আমন্ত্রণ জানাতে অপারগ হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।’

গতকাল সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোকপ্রস্তাব উত্থাপন করেন।

এদিন সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামছুল হক তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ।

এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রবীণ আইনজীবী রফিক-উল হক, কথাসাহিত্যিক রশীদ হায়দার, সাংবাদিক আবুল হাসনাত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ বিশিষ্ট কয়েকজনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com