সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সীমান্ত লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত-চিনা সেনা বৈঠকে সমাধান মেলেনি

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১২.২৭ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ভারত চীন সীমান্ত লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত এবং চিনা সেনার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকেও কোনও সমাধানসূত্রের সন্ধান মেলেনি।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এই পরিস্থিতিতে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র পথ বলে মনে করছে দু’পক্ষ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চুসুল লাগোয়া মলডোতে সংশ্লিষ্ট কোর কমান্ডার স্তরের বৈঠক হয়।

এই বৈঠকের বিষয়ে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দু’পক্ষই এলএসি প্রসঙ্গে বিস্তারিত ভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। এ ধরনের গঠনমূলক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।

প্রসঙ্গত বলা যেতে পারে কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্রথম বার ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ১৪ নম্বর কোরের নয়া কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। এছাড়াও সংশ্লিষ্ট বৈঠকে বৈঠকে কেন্দ্রের এক অসামরিক আধিকারিকও যোগ দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com