সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪৯তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৩.৪৬ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ০৭নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যম হলো সমবায়। তিনি বলেন স্বাধীনতার ঊষালগ্নে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে গ্রহণ করে সমবায়ের মালিকানা কে বাংলাদেশের সংবিধানে দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাই আসুন আমরা সবাই মিলেমিশে উৎপাদনমুখী পেশা ভিত্তিক সমবায় সমিতি গঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করি, দারিদ্র্য বিমোচনসহ দেশের সুষম উন্নয়নে অংশীদার হই এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দিন বদলের সনদ বাস্তবায়নে শরীক হই। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আজ ৭ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূলকার্যক্রম শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার শেখ কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়–য়া। চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক কানিজ ফাতেমা ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মুরাদ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) এ, জেড, এম শরীফ হোসেন। বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা সমবায় অফিসার শহিদুল ইসলাম, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, কোতোয়ালী থানা সমবায় অফিসার মোঃ আনিসুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের জেলা অডিটর মোঃ সামসুদ্দিন ভূইয়া, পরিদর্শক আবু বকর, মোহাম্মদ ওছমান গনি, অর্পণ দাশ গুপ্ত, মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ ছাড়া প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ সমবায় সমিতি সম্মাননা ও ক্রেষ্ট গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com