সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পৃথিবীতে করোনায় আক্রান্ত ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১২.৩৪ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ০৭ নভেম্বর, শনিবার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ১৬১ জন করোনারোগী।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫৮ হাজার ৫৮৬ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ১৬ লাখ ৬১ হাজার ৮৫৩ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

কোভিড-১৯ মহামারীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ২ লাখ ৪২ হাজার ২৩০ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ৩৫ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৬০৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৯৪ হাজার ৩২৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪৮ হাজার ৪৭৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com