সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল অবস্থান মজবুত জো বাইডেনের

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১১.০৪ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের নির্বাচনী ফলাফল এখনো প্রতীক্ষিত, তবে ৪টি রাজ্যের ভোট গণনায় জো বাইডেন, এখনো এগিয়ে রয়েছেন। তাঁর অবস্থান মজবুত হওয়ায়, সমর্থকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের সমর্থকেরা বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে যেসব এলাকায় ভোট গণনা চলছে, শান্তিপূর্ণ ভাবেই একে ওপরের মুখোমুখি হন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ট্রাম্পের আগ্রাসী অবস্থানের জন্য যেমন উজ্জীবিত, তেমনি জো বাইডেন, সংযমী ও ভদ্রোচিত আচরণ বজায় রাখার কারণে,তাঁর সমর্থকেরা উদ্দীপ্ত হয়েছেন।

এই মুহূর্তে অল্প ব্যবধানে জো বাইডেন, আরিজোনা, জর্জিয়া, নেভাডা ও পেলসেলভেনিয়ায় এগিয়ে রয়েছেনI ভোট গণনা চলছে, সেই সঙ্গে বাড়ছে আগ্রহ আর উদ্বেগ। একমাত্র পেনসেলভেনিয়া রাজ্যে জো বাইডেনকে বিজয়ী বলে ঘোষণা করা হলে, তিনি কাঙ্খিত ২৭০’র কোঠায় পৌঁছে যাবেন।

জো বাইডেনের জাতির উদ্দেশে ভাষণ দেবার কথা রয়েছে। স্পষ্টতঃই তিনি সবাইকে ধৈর্য আর সংযমী হওয়ার আবেদন জানাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com