সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশীয় তিন প্রজাতির ৭১০টি বন্যপ্রাণী উদ্ধার, ৪ জনের কারাদন্ড

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তিন প্রজাতির ৭১০টি বন্যপ্রাণী উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় চারজনের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমান আদালত।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, রহমান শেখ (৭৮), মো. চান মিয়া (২৫), মো. ওসমান গনি (৩২) ও রফিকুল ইসলাম (৭০)। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ সাজা প্রদান করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১) যৌথভাবে এই অভিযান চালিয়েছে। অবৈধভাবে ধরা বিভিন্ন প্রজাতির ৭১০টি পাখি পরে অবমুক্ত করা হয় বলে র‌্যাব সূত্র জানায়।
এরমধ্যে টিয়া, মুনিয়া ও ঘুঘু পাখি রয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কার্জন হলের সামনে তিন প্রজাতির ৭১০টি পাখি অবমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে উদ্ধারকৃত পাখি গুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়।
অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ি দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি সংঘবদ্ধ চক্র বগুড়া ও উপকূলীয় এলাকা থেকে এসব পাখি নিয়ে এসে ব্যবসা করছে। সংঘবদ্ধ চক্রটিকে ধরতে বনবিভাগ ও র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আজ ৪ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই পাখিগুলো আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ। পাখিগুলোর মাধ্যমে আমাদের প্রকৃতির ফুল ফলের পরাগায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। সুতরাং যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে’।
সারোয়ার আলম বলেন, ‘এরআগেও আমরা বড় অপারেশন করেছি এবং বেশকিছু লোককে শাস্তির আওতায় আনা হয়েছে। এরপরও চক্রটি অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে আসছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, বন বিভাগের পাশাপাশি র‌্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারি করছে। যাতে এসব বন্যপ্রাণী নিয়ে অনলাইনে কেউ অবৈধ ব্যবসা না করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com