সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে প্রতিবাদ বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ১২.২২ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের একাধিক শহরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট সম্পুর্ণ গণনা করার আহ্বান জানিয়ে বিক্ষোভকারিরা মিছিল করেছে। তা ছাড়া ট্রাম্পের সমর্থক কয়েকটি ছোট ছোট দলও মিশিগান এবং অ্যারিজোনায় ভোট গণনা কেন্দ্রের বাইরে সমবেত হয়। নিউ ইয়র্কে পুলিশ গত রাতে বেশ কয়েকজনকে আটক করেছে। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল। তবে কর্মকর্তারা বলছেন, সুষ্টিমেয় কিছু লোক আবর্জনায় আগুন লাগিয়ে এবং পুলিশের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকে বিনষ্ট করে। বিক্ষোভকারিরা শিকাগো, লস এঞ্জিলিস, সিয়াটেল, হিউস্টন, পিটসবার্গ, মিনিয়াপলিস এবং স্যান ডিয়েগোতে মিছিল করেছে। সম্পুর্ণ ভোট গণনার দাবি ছাড়াও, বিক্ষোভকারিরা বর্ণ বৈষম্য প্রসঙ্গও তুলে ধরে।

উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য অরেগনের গভর্ণর কেইট ব্রাউন ন্যাশনাল গার্ডকে সক্রিয় করেন। এ দিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ডেট্রয়েট ও মিশিগানে ভোট গণনা কেন্দ্রে গিয়ে, ভোট গণনা বন্ধ করার দাবি জানায়। পরে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের বিক্ষভকারীরা শ্লোগান দেয়, চুরি করা বন্ধ করো।

মঙ্গলবারের নির্বাচনের ফলাফল না পাওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট কোন প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির কথা বলেছেন এবং রিপাবলিকানরা একাধিক মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com