সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ সংবাদকর্মীকে আইসিটি আইনে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৫.২৬ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ  প্রকাশিত সংবাদের জের ধরে লক্ষ্মীপুরে ৪ জন সংবাদকর্মীকে আইসিটি আইনে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে স্থানীয় পত্রিকার সম্পাদক প্রকাশক পরিষদের ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় গণমাধ্যমকর্মীরা এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করে অচিরেই মামলা প্রত্যাহারের আহ্বান জানান বাদী রায়পুর পৌরসভার মেয়র খোকনের প্রতি। বক্তারা এসময় সংবাদকর্মীদের উপর সত্য প্রকাশের জের ধরে মনগড়াভাবে মামলা দিয়ে হয়রানি করাসহ সংবাদ কর্মীদের উপর দৃস্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান। এমনি ভাবে চলতে থাকলে সংবাদকর্মীরা  কিভাবে দায়িত্ব পালন করবে? এমন প্রশ্নে সবার মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে!
দেশ উন্নয়নের মূলচালিকা শক্তির চতুর্থ খুঁটি মনে করলেও সংবাদকর্মীদের জন্য নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নেই। প্রশাসনিক বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম বিধিনিষেধ তৈরি হলেও শুধুমাত্র সংবাদকর্মীরা রয়ে গেছে অবহেলায়। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান অনতিবিলম্বে সংবাদকর্মীদের সুরক্ষার জন্য নতুন করে আইন তৈরি করে যথাযথ দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করার জন্য।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক সাইদুর রহমান পাভেল, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিন রানা, আফজাল হোসেন সবুজ, গাজী মমিনসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com